পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃষ্টি রোডে অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক :

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস ১২ খ্যাত সৃষ্টি রোডে।

- Advertisement -

সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছুটির সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে দেশে ফিরিয়ে নেওয়ারও সময় দেননি অভিনেত্রী। তাই তাঁকে আমস্টারডামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

- Advertisement -
google news follower

অভিনেত্রী তাঁর অসুস্থতার কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন যে এক পর্যায়ে, তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি ভারতে ফিরতে পারবেন কিনা।

এদিকে সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার বেশ কিছু ছবি দেখে চিন্তার ভাজ পড়ে তার ভক্তদের কপালে। ওই ছবিগুলোতে দেখা যায়, হাসপাতালে ভর্তি সৃষ্টি। তার মুখে লাগানো রয়েছে নল।

- Advertisement -
islamibank

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি।

তিনি লেখেন, আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে। এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।

সৃষ্টি আরও লেখেন, অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি।

শারীরিক অবস্থার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে।

আমার চিকিত্‍সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমি এখনও দুর্বল। আশা করছি দ্রুত সেরে উঠব। আমার পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, ‘ইয়ে ইশক হায়ে’, ‘ছোটি বহু টু’, ‘পুনর বিবাহ’, ‘ইশকবাজ’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সৃষ্টি। কপিল শর্মার শো-তেও একটি চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘বিগ বস সিজন ১২’র প্রতিযোগী ছিলেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ