টেকনাফে শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে রাখাইন রাজ্য থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

তবে তাদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না। বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সাগর পথে অনুপ্রবেশকালে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ‎বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা।

‎তিনি বলেন, সাগর পাড়ি দিয়ে রোহিঙ্গারা টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া এলাকার দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছেন।

- Advertisement -
islamibank

দালালচক্রের লোকজন পালিয়ে যাওয়াই তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ৩০ জন শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এর জন্য তাদের মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে।

বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শনা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

‎অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ রোধ করতে সব আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে একসঙ্গে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া পর ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ