উইন্ডিজের মেয়েদের কাছে ৮ উইকেটে হারল টাইগ্রেসরা

খেলাধুলা ডেস্ক :

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও বাজে শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

- Advertisement -

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় পরাজয় বরণ করেছে নিগার সুলতানার দল। এই হারের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগ্রেসরা।

- Advertisement -
google news follower

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে লাল-সবুজের দল সংগ্রহ করে ১৪৪ রান। জ্যোতির ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ অপরাজিত ৫৩ রানের ইনিংস।

৫টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ১৩৩-এর বেশি। শারমিন আক্তার সুপ্তার ৪১ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশকে লড়াইয়ের মতো পুঁজি গড়তে সহায়তা করে।

- Advertisement -
islamibank

জবাবে দুর্দান্ত ব্যাটিং করে ১৬.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথুজ ৫৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন।

৭টি চারের মার দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। তার সঙ্গে অপরাজিত ছিলেন দিয়ান্দ্রা ডটিন, যিনি করেন ২২ বলে ৫১ রান।

ওপেনার কিয়ানা জোসেফও শুরুতে ২১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের ভিত্তি গড়ে দেন।

বাংলাদেশের পক্ষে একমাত্র বোলার হিসেবে ফাহিমা খাতুন ২টি উইকেট নেন। তবে তার বোলিংয়েও উইন্ডিজের ব্যাটাররা জয়ের পথে কোনো বাধা তৈরি হতে দেননি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ