ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন

যে গলা দিয়ে উচ্চারিত হয়েছে সিনেমার কালজয়ী সব সংলাপ, সে গলায় বাসা বেঁধেছে ক্যানসার। বলিউড অভিনেতা এবং শক্তিমান চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশন গলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে অভিনেতা হৃতিক রোশন।

- Advertisement -

সম্প্রতি বাবা রাকেশ রোশনের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে হৃতিক জানান, বাবা ক্যানসারে আক্রান্ত। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

- Advertisement -
google news follower

ছবিতে বাবা ও ছেলেকে দেখা যাচ্ছে একসঙ্গে জিমে ওয়ার্কআউটের পোশাকে। অপারেশনের দিনেও জিম এড়িয়ে যাননি রাকেশ, জানিয়েছেন হৃতিক।

বেশ কয়েক সপ্তাহ আগে রাকেশের গলায় ক্যানসার বাসা বাঁধলেও রাকেশ ও তার পরিবার একসঙ্গে থেকে এই লড়াইটা লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন হৃতিক।

- Advertisement -
islamibank

হৃতিক আরো জানিয়েছেন, রোশন পরিবার তার বাবার মতো একজনকে মাথার উপর পেয়ে ভাগ্যবান। তার বাবাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাবা বলেও মনে করেন তিনি।

রাকেশ রোশন কোই মিল গ্যায়া, কহো না প্যায়ার হ্যায়, করণ-অর্জুন প্রভৃতি চলচ্চিত্রের পরিচালক ছিলেন। অভিনেতা হিসেবে পর্দা কাঁপিয়েছেন খুবসুরত, খেল খেল মে’র মতো বহু চলচ্চিত্রে।

জয়নিউজ/হিমেল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ