মীনের প্রেমে কষ্ট, মকরের বিপদ

মেষ: ব্যবসায় আজ ভালো সুযোগ আসতে পারে, কাজে লাগান। বাইরের কোনো অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে। খুব নিকট কারো কাছ থেকে আঘাত থেকে সাবধান। পরিবারে সকলের কাছে সম্মানপ্রাপ্তি এবং এই কারণে আনন্দ। নতুন বন্ধু না করাই ভালো হবে। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি নিয়ে চিন্তা।

- Advertisement -

বৃষ: আইনি কোনো কাজ খুব ভালো হতে পারে। আজ সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকবে তবে তেমন কিছু হবে না। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভালো ব্যবহার পাবেন। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতি একটু খারাপ হতে পারে।

- Advertisement -
google news follower

মিথুন: মানসিক যন্ত্রণার জন্য রাতে ঘুমের ব্যাঘাত হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য আজ উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না। আজ কোনো কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে দেবেন না। আজ কর্মের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পিতার জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।

কর্কট: বাড়ির সকলে মিলে তীর্থ ভ্রমণের আলোচনা। আজ পুরনো দিনের কোনো আশা নষ্ট হওয়ার যোগ।  সন্তানের কোনো ভাল জিনিস আপনাকে অবাক করবে। নতুন কোনো ব্যবসার ফল ভলেো পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীতচর্চায় একটু চাপ থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ না দিলে বিপদ। ঠাণ্ডা লাগার জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে।

- Advertisement -
islamibank

সিংহ: অংশীদারী ব্যবসায় নিজের মতে কিছু করবার জন্য বিবাদ বাধতে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব উপকার হবে। রাস্তায় চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় কর্মস্থানে বিবাদ। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সার দিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। অতিরিক্ত চিন্তার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় মনে শান্তি।

কন্যা: নেশার প্রতি আসক্তি বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারো বিবাহ সংবাদ মনে কষ্ট বাড়াতে পারে। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি হতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হওয়ার সম্ভাবনা। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে না। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

তুলা: ব্যবসায় ব্যাকুলতা বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল হবে না। কাউকে নিজের দুর্বলতার কথা বলবেন না। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সার দিন কাজ-কর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

বৃশ্চিক: আগুন থেকে একটু সাবধান থাকুন। ব্যবসায় আজ আপনি বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাবেন না। সমাজসেবা বা দান কার্যে মনোনয়ন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা। নিজের কোনো কিছু অপরকে দিতে হতে পারে। ভ্রমণের ভালো যোগ আছে।

ধনু: স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ অনেকদূর যাওয়ার আগে সাবধান থাকুন। স্বজনবর্গের সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। বন্ধুর কোনো বুদ্ধিতে আজ আপনি লাভবান হতে পারেন। প্রেমে তৃতীয় কারো জন্য অশান্তি হতে পারে। আজ অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। পুরনো কোনো ব্যথা নতুন করে শুরু হওয়ার জন্য কষ্ট বৃদ্ধি। দীর্ঘ প্রতিক্ষার পর পদোন্নতির খবর আসতে পারে।

মকর: বিপদ থেকে একটু সাবধান থাকুন। আজ স্ত্রীর জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। পথে খুব সাবধানতা অবলম্বন করুন, দুর্ঘটনার সম্ভাবনা আছে। সন্তানদের জন্য ব্যবসা নিয়ে আলোচনা। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয়, মানহানির আশঙ্কা আছে। অতিরিক্ত ভাবাবেগ আপনাকে বিপদে ফেলতে পারে। আজ দুপুরের পরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নিজের কৌশলে শত্রুর মন জয়।

কুম্ভ: আজ আপনার ব্যবহার কোনো কারণে খারাপ হতে পারে। ব্যবসায় কর্মচারীর চক্রান্তে আর্থিক ক্ষতি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। কোনো কারণে বিদেশযাত্রার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। রক্ত সংক্রান্ত রোগে ভোগান্তির সম্ভাবনা। নিজের কলাকুশলীতে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা। সঙ্গীত নিয়ে প্রতিভা দেখাবার বিশেষ সুযোগ আসতে পারে।

মীন: প্রেমের কারণে মনে কষ্ট বাড়তে পারে। জটিল কোনো সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে। যুক্তিপূর্ণ কথায় সকলের মন জয়। জমিজমা কেনাবেচার পরিকল্পনা আজ না করাই ভালো। বায়ুপথে ভ্রমণের একটা সুযোগ আসতে পারে। আজ আপনার বিশেষ কোনো কাজের সুযোগ হাতছাড়া হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনো সুযোগ আসতে পারে। শেয়ারে শুভ যোগ। বাড়তি কিছু খরচ হওয়ার জন্য চিন্তা বৃদ্ধি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ