সীতাকুণ্ডে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

সীতাকুণ্ডে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নয়ন পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে।

- Advertisement -

বুধবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাঁকখালী গ্রামে শিম খেতে নিয়ে ওই কিশোরীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা হয়। কিশোরীর বাবা নাছির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

- Advertisement -
google news follower

ওই কিশোরী আদালতের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম। তিনি বলেন, মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই কিশোরীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। পরে মেয়ের বাড়ির পাশে শিম খেত থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় মেয়েটি জানায়, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/সেকান্দর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ