চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযানে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যা চেষ্টা মামলায় শনিবার (১৪ নভেম্বর) উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. হেলাল হোসেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের রূপনগর কলোনি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল হোসেনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় বেআইনিভাবে গৃহে প্রবেশ করে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।




