মীনের সম্মান বৃদ্ধি, বৃষের ব্যবসায় ক্ষতি

আজ রবিবার আপনার কেমন যাবে মিলেয়ে নিতে পারেন।

- Advertisement -

মেষ
সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ হাতছাড়া হতে পারে। সন্তানদের কর্মের কোনো শুভ খবর নিয়ে আনন্দ। আজ সারাদিন খুব আলস্যে কাটবে। বিদ্যার্থীদের ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি।

- Advertisement -
google news follower

বৃষ
নিজের কোনো ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি কোনো ব্যবসার দিকে লাভ।

মিথুন
পায়ের কোনো সমস্যা হতে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। বাড়িতে দূরের কোনো আত্মীয়ের আগমন। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভালো হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আজ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন।

- Advertisement -
islamibank

কর্কট
সকালের দিকে শরীরের ব্যাপারে চিকিৎসকের সঙ্গে আলোচনা। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

সিংহ
সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিশেষ আলোচনা। ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখে কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

কন্যা
সম্পত্তির ব্যাপারে কোনো চিন্তা বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। সন্তানের বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনো কিছু কেনার আগে ভাবনা-চিন্তা করা প্রয়োজন।

তুলা
চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে আজ। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি নিয়ে চিন্তা। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। ভালো কোনো চাকরির খোঁজ পেতে পারেন।

বৃশ্চিক
সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক সমস্যা থাকবে। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। টাকা-পয়সা বুঝে খরচ করুন। সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে।

ধনু
শরীরে কোনো অংশে যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান। পথে কোনো বাধার সামনে পড়তে পারেন। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের ওপর নিজের গর্ববোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।

মকর
পিতা-মাতার সঙ্গে বিবাদ মিটে যাবে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনো উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারো জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে।

কুম্ভ
নিজের সিদ্ধান্ত আজ কার্যকরী হবে না। সহকর্মীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত কাজের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।

মীন
ভাল কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে। আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভালো নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে। ইচ্ছাকৃতভাবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ