লামায় তামাক খেত থেকে ৯ জনকে অপহরণ

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে প্রায় ৩০কি.মি. দূরত্ব লুলাইন এলাকা তামাক খেত থেকে দুই মালিকসহ ৯জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

সোমবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে। অপহৃত মালিক দুইজন হলেন- চকোরিয়া সুরেজপুর এলাকার মো. ভুট্টু এবং লামা সরই ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের লুলাইন এলাকার বাসিন্দা আবু তাহের। বাকি সাত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, লুলাইন এলাকার একটি তামাক খেতে কাজ শেষে শ্রমিকরা খামারঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় ঘটনাটি ঘটায় তা সকাল নাগাদ স্থানীয়দের কাছে প্রকাশ পায়। অপহরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

- Advertisement -
islamibank

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অপহরণের খবর পাওয়ার পর থেকেই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তামাক খেত থেকে ৯ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

অপহৃতদের মধ্যে দুইজন তামাক খেতের মালিক এবং বাকিরা শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ