পতেঙ্গায় অস্ত্র ও ইয়াবাসহ আটক ২, বোট জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি দেশীয় অস্ত্র ও তিন হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড

- Advertisement -

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অস্ত্র ও মাদক কারবারে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের একটি বোটও জব্দ করে কোস্টগার্ড।

- Advertisement -
google news follower

আটককৃতরা হলেন-আনোয়ারা উপজেলার মো. ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম সামী (২৬)।

আটক দুজনের বিরুদ্ধে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে জানিয়ে কোস্টগার্ড থেকে বলা হয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -
islamibank

এর সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কোস্টগার্ড দুইজনকে গ্রেপ্তার করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ