অল্পদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত হবে: ধর্ম উপদেষ্টা

জাতীয় ডেস্ক

অল্পদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

- Advertisement -

তিনি বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিবছর এই সড়কে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়।

- Advertisement -
google news follower

সাম্প্রতিক সময়ে এই সড়কে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এটা নিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন হচ্ছে। তিনি এই সড়কের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান।

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের এলজিইডি ভবনের মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
islamibank

ধর্ম উপদেষ্টা বলেন, বিবাহ নিবন্ধনের সময় কাজী ও সহকারীরা অনেক সময় সরকারি বিধান না মেনে অতিরিক্ত ফি আদায় করে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ফি আদায়ের রশিদ দিতে হবে।

ধর্ম উপদেষ্টা নিকাহ রেজিস্ট্রারদের সরকারি বিধি অনুযায়ী ফি আদায়ের অনুরোধ করেন। এছাড়া, উপদেষ্টা বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামকে রাজনীতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানান।

যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদেরকে কথা বলতে হবে মন্তব্য করে  ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। যৌতুক সমাজের অভিশাপ।

এ ধরনের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। খতিব, ইমাম কিংবা কাজীদের নানা ফোরামে কথা বলার সুযোগ রয়েছে। এই সুযোগকে যৌতুক বন্ধে কাজে লাগাতে হবে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে সংগঠনটির সভাপতি কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক।

সভায় ফোরামের নেতারা বাল্যবিবাহ বন্ধে কনের স্থায়ী ঠিকানায় কাজী অফিসে বিবাহ নিবন্ধন, বিবাহ নিবন্ধন ফি তিনভাগে ভাগ করার সুপারিশ বাতিল এবং বিবাহ নিবন্ধনে বরের বয়স ২০ ও কনের বয়স ১৬ করাসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ