হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৭০

অনলাইন ডেস্ক

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি।

- Advertisement -
google news follower

জানা গেছে, হাসনাত আবদুল্লাহর উপর হামলার পর রোববার রাত থেকেই থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ি চালকের ভাষ্যমতে, পেছন থেকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে এই হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনার পরপরই জড়িতদের আটকে শুরু হয় ব্যাপক অভিযান। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৭০জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যহত আছে। আটকরা প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ