মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাসী ডেস্ক :

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশি যুবক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে তার মৃত্যু হয়।

- Advertisement -

নিহতের এক আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারজায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী।

- Advertisement -
google news follower

পথিমধ্যে একটি প্রাইভেটকার পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত পুত্রাজায়া হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মেহেদী হাসানের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একটি গ্রামে। পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করতে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান তিনি এবং সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

- Advertisement -
islamibank

তিনি বাবা-মা ও দুই সন্তানের পরিবারে বড় সন্তান ছিলেন। তার বাবা একজন কুয়েত প্রবাসী, যিনি ছেলের মৃত্যুর খবর শুনে দেশে ফিরে এসেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেহেদীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ