চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

রাজনীতি ডেস্ক :

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

জিনাত সোহানা সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও ফারমিন গ্রুপের চেয়ারম্যান। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি।

সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

- Advertisement -
islamibank

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা কোতোয়ালি থানার মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে। আরও ৪০–৫০ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, মামলার পরিপ্রেক্ষিতে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ