বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

দেশজুড়ে ডেস্ক :

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা মো আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।

- Advertisement -
google news follower

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন।

তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

- Advertisement -
islamibank

এতে রবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা ঘটনাস্থলেই প্রাণ হারান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ