মুরাদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নামার সময় বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

একই ঘটনায় কামাল উদ্দিন (৩০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

- Advertisement -
google news follower

গতকাল সোমবার (১২ মে) রাতে মুরাদপুর ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত মোটরসাইকেল আরোহীর নাম জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল মুরাদপুর ফ্লাইওভার থেকে নামছিলেন। এসময় একইমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেন।

- Advertisement -
islamibank

এতে গুরুতর আহত অবস্থায় দুই বাইক আরোহীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং কামাল উদ্দিন (৩০) নামে অপর বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করে নেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ