চট্টগ্রাম নগর যুবলীগ নেতা সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গতকাল সোমবার (১২ মে) রাত ১১ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পু্লিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ।

- Advertisement -
google news follower

সাজ্জাদ নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন বলে জানা গেছে।

পু্লিশ জানায়, গ্রেপ্তার সাজ্জাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।

- Advertisement -
islamibank

এতথ্য নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ