আওয়ামী দোসরদের দলে নেওয়া যাবে না: আমীর খসরু

রাজনীতি ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে বিএনপি সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তবে এখন দলকে পুনর্গঠনের মাধ্যমে নতুন করে শক্তিশালী করা হচ্ছে।

- Advertisement -

এসময় তিনি সতর্ক করে বলেন, নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগী বা দোসরদের দলে নেওয়া যাবে না।

- Advertisement -
google news follower

শনিবার (১৮ মে) চট্টগ্রামে এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, আমরা বহু প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের শক্তিকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, এখন সময় বিএনপিকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার। যেসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, তারা বিএনপির অংশ হতে পারবে না।

- Advertisement -
islamibank

একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, দেশে অদৃশ্য ষড়যন্ত্র কাজ করছে। কোনো ষড়যন্ত্র বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ