কোরবানী পশুর হাটের নিরাপত্তা দিতে চিটাগাং চেম্বারের আহবান

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কোরবানী পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধান, বাজার কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।

- Advertisement -

তিনি বলেন-দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী চট্টগ্রামের হাটগুলোতে সমাগম ঘটে বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার। তাই পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধানকল্পে জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং মানি স্কট সুবিধা থাকা উচিত।

- Advertisement -
google news follower

এ সময় পশুর হাটগুলো রাস্তা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তাই জনসাধারণের দুর্ভোগ লাঘবে যানজট নিরসন এবং নিরাপত্তা বিধান ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রেন, লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গাড়ীর গতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, কোরবানীর বাজার দ্রুত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ঈদ-উল-আযহার দিনে দ্রুত কোরবানীর বর্জ্য অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ করছি।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ