নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি ও নাগরিক দুর্ভোগ এড়াতে পরিচ্ছন্নতা নিশ্চিতে সিটি কর্পোরেশন প্রস্তুত: মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “কোরবানির পশুর হাট ঘিরে যাতে নগরবাসী কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি বা দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি কর্পোরেশন সর্বোচ্চ সতর্ক রয়েছে। হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

- Advertisement -

আজ সোমবার দুপুরে কর্ণফুলী গরু-ছাগলের হাট (ইলিয়াছ ব্রাদার্স মাঠ, নূর নগর হাউজিং সোসাইটি)–এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক এমদাদুল হক বাদশা এবং সঞ্চালনায় ছিলেন নবাব খাঁন।

মেয়র বলেন, “কোরবানির হাট পরিচালনায় স্বচ্ছতা, সুরক্ষা ও জনসেবার মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের হাট শুধু বেচাকেনার স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কিত। তাই এটি যেন পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব হয়, সেদিকে নজর রাখতে হবে।”

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর হাসান লিটন, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন, বাজার ইজারাদার খোরশেদ আলম, মনজুরুল আলম, ইব্রাহীম বাচ্চু, গুলজার হোসেন, নুর মোহাম্মদ নুরু, রফিক সওদাগর, ও সাদ্দামুল হক সাদ্দাম।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ