বিচার বিভাগের সংস্কারে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি

জাতীয় ডেস্ক :

বিচার বিভাগের সংস্কারে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

- Advertisement -

গতকাল সোমবার আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’র মোড়ক উন্মোচনের সময় এই আহ্বান জানান প্রধান বিচারপতি।

- Advertisement -
google news follower

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এই মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

প্রধান বিচারপতির সঙ্গে এ সময় ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞা প্রমুখ।

- Advertisement -
islamibank

এ সময় উপস্থিত ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, এলআরএফের যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম নূর মোহাম্মদ প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ