টেকনাফে প্রতিবন্ধী এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

দেশজুড়ে ডেস্ক :

টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে নামাজ পড়ে ঘরে ফেরার পথে মানসিক প্রতিবন্ধী এক যুবককে গুলি করে হত্যা করেছে দূবৃর্ত্তরা।

- Advertisement -

গতকাল সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি ব্লকের শেড নম্বর-৭৮৪/২ এর এমআরসি নম্বর-৬৩১২০ এর বাসিন্দা মৃত মোহাম্মদ হারেছের ছেলে।

জানা গেছে, এদিন বাদে জোহরের নামাজ শেষে দাদার বাড়ি ফেরার পথে মানসিক প্রতিবন্ধি আলমগীরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বি-ব্লকের মোহাম্মদ আমিন, ডি ব্লকের নুর আলম, আবুল হোছন এবং সি ব্লকের নুর হাসানদের সাথে কথা কাটাকাটি হয়।

- Advertisement -
islamibank

এক পর্যায়ে ক্ষুদ্ধ হয়ে নুর হাসান আলমগীরকে সামনা সামনি গুলি করে। এতে সে মাটিতে লুটে পড়ে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বজনেরা টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। কি কারনে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে এবং কারা এই খুনে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ