বোয়ালখালীতে পুকুরে ডুবে মারা গেছে ৭ বছরের শিশু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকার নাইম্যাদের বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে সাত বছর বয়সী শিশু মুনতাহা।

- Advertisement -

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বড় মাঝির বাড়ির বাসিন্দা মো. ছৈয়দের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে নার্সারি শ্রেণিতে পড়তো বলে জানা গেছে।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানায়, রাতে মুনতাহা বাড়ির পাশে পুকুর ঘাটে হাত-মুখ ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আজমাইন ইকতেদার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ