চট্টগ্রামে থানা লুটের অস্ত্র-গুলিসহ ‘ব্লেড মাসুম’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ‘ব্লেড মাসুম’কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পাহাড়তলী থানাধীন জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

এসময় তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন ও একটি প্রসেস উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম পাহাড়তলী থানাধীন লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

- Advertisement -
islamibank

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পতেঙ্গা সৈকত এলাকায় পর্যটক ও পথচারিদের ব্লেড মেরে ছিনতাই করে বলে সাইদুর রহমান মাসুম ‘ব্লেড মাসুম’ নামে পরিচিত।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর পুলিশ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি’র পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

‘ব্লেড মাসুম’ দীর্ঘদিন ধরে নগরজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জানিয়ে জানিয়ে উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদের নেতৃত্বে এসআই জসীম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে জেলেপাড়া রানী রাসমণিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে।

রাত ১২টা ৫০ মিনিটে মাসুম পায়ে হেঁটে সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ তাকে থামতে বলে। এ সময় সে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তল্লাশিতে মাসুমের কোমরে বেল্টে ঝোলানো অবস্থায় একটি কালো রঙের পিস্তলের খোলস, একটি ৭.৬২ এমএম পিস্তল, লোড করা ম্যাগাজিনে চার রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে সে অস্ত্র ও গুলি সংগ্রহ করে।

এরপর তা নিজের হেফাজতে রেখে বিভিন্ন ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহার করে আসছিল।

মাসুম ও তার অজ্ঞাতনামা সহযোগীরা পাহাড়তলী, টোল রোড, পতেঙ্গা সৈকত ও বন্দর এলাকায় পথচারী, সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, যাত্রী ও পণ্যবাহী গাড়িচালকদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটে নিত।

গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে পাড়াতলী থানায় ডাকাতির প্রস্তুতির একটি পুরনো মামলাও রয়েছে বলে জানায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ