ফটিকছড়িতে নিখোঁজ শিশুর মরদেহ মিলল কালুরঘাট সেতুর নিচে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির পাশের হালদা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া দেড় বছর বয়সী শিশু তাহিয়ার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ রবিবার (২২ জুন) রবিবার দুপুর ২টার দিকে কালুরঘাট সেতুর নিচ থেকে তাহিয়ার নিথর দেহটি উদ্ধার করে নৌবাহিনীর একটি দল।

- Advertisement -
google news follower

মৃত শিশু তাহিয়া ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ২নং ওয়ার্ড সৈয়দ বাড়ির মানিক ড্রাইভারের সন্তান।

জানা গেছে, গত ১৯ জুন পরিবারের অজান্তে বাড়ির পাশের হালদা নদীতে পড়ে নিখোঁজ হয় তাহিয়া বলে জানা গেছে।

- Advertisement -
islamibank

পরিবার ও স্থানীয়রা উদ্ধারের শত চেষ্টা করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

এদিকে গতকাল শনিবার থেকে কর্ণফুলী নদীতে একটি শিশুর লাশ ভেসে থাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আজ দুপুরে নৌবাহিনীর সদস্যরা নদী থেকে লাশটি উদ্ধার করে। পরে তাহিয়ার পরিবার সেটিকে সনাক্ত করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ