চট্টগ্রামে একদিনে ৩ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টা সময়ে ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৭০ জনের করোনা পরীক্ষা করে দুটি হাসপাতাল ও ল্যাবে নতুন করে তিন জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -
google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়, নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সাত জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত তিন জনের মধ্যে সবাই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন জেলার বাসিন্দা।

- Advertisement -
islamibank

আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৭ ও পুরুষ ৮৬ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ