যে কারণে শুক্র-শনি দুদিন খোলা থাকবে কাস্টম হাউজ

অর্থনীতি ডেস্ক :

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রপ্তানিবিষয়ক সব কার্যক্রম চালু থাকবে।

- Advertisement -

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্কনীতি শাখা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ, ঢাকা কাস্টম হাউজ, বেনাপোল কাস্টম হাউজ, আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

এতে বলা হয়, আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েক দিন বৈদেশিক বাণিজ্যের ‘পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে’।

এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউজকে ‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন’ রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা ও আমদানি-রপ্তানিসংক্রান্ত সমিতিদেরও এটি অবহিত করা হয়েছে।

এর আগে এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের দুই শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।

তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু হলে এক শনিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে পড়ে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ