ষড়যন্ত্র করে তৃণমূল নেতাকর্মীদেরকে দমিয়ে রাখা যাবে না: যুবদল নেতা বাদশা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, কোন ষড়যন্ত্রকারী, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তৃণমূল নেতাকর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না।

- Advertisement -

তিনি বলেন, রাজপথে আমাদের জন্ম, রাজপথ আমাদের ঠিকানা, রাজপথের সকল ষড়যন্ত্র প্রতিহত করবো।

- Advertisement -
google news follower

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জাতীয় যুবদল কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে বলেন, অজান্তে ভূলত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

- Advertisement -
islamibank

যুবদল নেতা বাদশা বলেন, অবাধ নিরপক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। যেদিন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই দিন আমরা রাজপথ থেকে চলে যাবো। আর যতদিন থাকবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাঁচবো।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ