উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি।

- Advertisement -

সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

- Advertisement -
google news follower

তিনি জানান, ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

- Advertisement -
islamibank

দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত। জাতীয় বার্নে দগ্ধরা হলেন— ১.শামীম ইউসুফ (১৪) ২. মাহিন(১৫) ৩. আবিদ(১৭) ৪. রফি বড়ুয়া(২১) ৫. সায়েম (১২), ৬.সায়েম ইউসুফ (১৪), ৭. মুনতাহা(১১), ৮. নাফি (১০), ৯. মেহেরিন(১২), ১০.আয়মান(১০), ১১. জায়েনা (১৩), ১২.ইমন(১৭), ১৩. রোহান(১৪), ১৪.আবিদ(০৯), ১৫.আশরাফ(৩৭), ১৬.ইউশা(১১), ১৭.পায়েল(১২) ১৮.আলবেরা (১০), ১৯.তাসমিয়া(১৫), ২০.মাহিয়া (১৩), ২১.অয়ন(১৪), ২২.ফয়াজ(১৪), ২৩.মাসুমা(৩৮), ২৪. মাহাতা(১৪), ২৫.শামীম (১৭), ২৬.জাকির(৫৫), ২৭.নিলয়(১৪), ২৮.সামিয়া( ১৪), ২৯. আরিয়ান (১২) ৩০. তৌফিক (১৩), ৩১. নূসরাত (১৩), ৩২.তানভীর আহমেদ(১৩) (নিহত) ঢাকা মেডিকেলে দগ্ধ চারজন: তারা হলেন- রাইয়ান (১৪), জুনায়েদ (১১) (নিহত), জারিফ(১২), সবুজা বেগম (৪০)

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ