মাইলস্টোন ট্র্যাজেডি/জাতীয় ঐকমত্য কমিশনের শোক প্রস্তাব

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে কোমলমতি শিক্ষার্থীসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন শোক প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (২২ জুলাই) শোক প্রস্তাব করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটি অনুমোদন করেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

- Advertisement -
google news follower

এর আগে ঐকমত্য কমিশনের সোমবারের (২১ জুলাই) বৈঠকে স্থগিত ঘোষণা করে কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠক স্থগিত ঘোষণা দিয়ে আহতদের পাশে দাঁড়ানো আহ্বান জানান তিনি।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ওই বিমান বিধ্বস্তে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আজ দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ