নারকেলের ভেতর ইয়াবা, গ্রেপ্তার ১

নগরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হোসেন বাবু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

ইউনিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে নারকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

রাকিব হোসেন লক্ষীপুর জেলার রায়পুর থানার দেনায়েতপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (বন্দর) শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
islamibank

শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকার জেলা পরিষদ মার্কেটের সামনে ইউনিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৪-৯১১১) অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসে থাকা যাত্রী রাকিব হোসেন বাবুর কাছে থাকা নারকেলের ভেতর লুকানো ১ হাজার ৬৬৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ঢাকায় নিয়ে বেশি দামে বিক্রয় করে আসছে বলে জানায়।

জয়নিউজ/ফয়সাল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ