মালয়েশিয়ায় হুন্ডির ১২ লাখ রিংগিতসহ ৬ বাংলাদেশি ধরা

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে হুন্ডির অবৈধ ১২ লাখ রিংগিত অর্থ এবং হুন্ডি চক্রের মাস্টারমাইন্ডসহ ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৯ জুলাই) দেশটির বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করেছে।

- Advertisement -
google news follower

জানা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে অবৈধ হুন্ডি কার্যক্রম পরিচালনা করছিল বলে হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। তবে ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।

ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রায় দু’সপ্তাহ ধরে চলা গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযানের মূলহোতাকে শনাক্ত করে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
islamibank

মূলহোতার সাথে এই চক্রের আরো পাঁচজন বাংলাদেশি সদস্যকে আটক করা হয়েছে যাদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে।

এই হুন্ডি চক্রটি প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার আলিশান অ্যাপার্টমেন্টে বসবাস করে বাংলাদেশি অভিবাসীদের লক্ষ্য করে অবৈধ অর্থ লেনদেন (হুন্ডি) কার্যক্রম পরিচালনা করে আসছিল।

আটক ছয় বাংলাদেশির মধ্যে একজনের ওয়ার্ক পারমিট থাকলেও বাকি পাঁচজনের কোনো বৈধ পারমিট ছিল না। জব্দ করা ১২ লাখ রিংগিত অবৈধ অর্থ যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি টাকারও বেশি হবে।

এসব অবৈধ লেনদেনের হিসাবের কাজে ব্যবহৃত হিসাব বই, দু’টি মোবাইল ফোন, হুন্ডি কার্যক্রমে ব্যবহৃত একটি (Perodua Alza) গাড়ি উদ্ধার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। তাদের পুত্রাজায়ার ইমিগ্রেশন দফতরে স্থানান্তর করে তদন্ত শুরু করা হয়েছে।

চক্রটির সাথে সম্পৃক্ততার অভিযোগে একজন স্থানীয় নারী ও আরো দু’বাংলাদেশি পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ইস্যু করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ