সকালে অপহরণ, রাতে মুক্তিপণ দিয়ে ফিরল পটিয়ার ৩ কৃষক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় কেলিশহর ইউনিয়নস্থ একটি পাহাড়ে বাগানের কাজ করতে গিয়ে অপহরণ হয়েছেন তিন কৃষক। শুক্রবার সকালে তাদের অপহরণ করা হয়।

- Advertisement -

পরে প্রায় ২ লাখ ৭০ টাকা মুক্তিপণ দিলে একই দিন সন্ধ্যার সময় তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। ভুক্তভোগী তিন কৃষক হলেন-মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ভুক্তভোগীরা উপজেলায় পাহাড়ের মধ্যে বাগানে কাজ করতে যান। এ সময় সশস্ত্র কয়েকজন সন্ত্রাসী তাদের অপহরণ করে নিয়ে যায়।

পরে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিকাশে আদায় করা হয়।

- Advertisement -
islamibank

এরপর দিবাগত রাত প্রায় ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

পলাশ শীলের ভাই বিপ্লব শীল বলেন, তাদের মারধর করা হয়েছে। ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করে। বলেছে, টাকা না দিলে তাদের মেরে ফেলা হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ