সিঙ্গাপুর থেকে আসবে দুই কার্গো এলএনজি, ব্যয় কত?

অনলাইন ডেস্ক

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৯৮৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৯২ টাকা ৪০ পয়সা।

- Advertisement -

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

- Advertisement -
google news follower

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (১০-১১ সেপ্টেম্বর ২০২৫ সময়ের জন্য ৩৮তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা ৪০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৭ মার্কিন ডলার।

- Advertisement -
islamibank

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে আরেক কার্গো (৮-৯ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪১তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স প্রেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড থেকে এই এলএনজি আমদানি করা হবে।

আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকা। প্রতি এমএমবিটিইউ’র দাম ধরা হয়েছে ১১.৯০ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ