সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলে সাংবাদিক লেখা স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচার করার সময় নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী প্রধান সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের একটি দল।

- Advertisement -
islamibank

এসময় ‘দৈনিক আজকের বসুন্ধরা’ নামের একটি মোটরসাইকেলকে সংকেত দিলে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তল্লাশিকালে তার কাছ থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

জানা যায়, নুরুল আলম মুজাহিদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা হলেও তিনি কক্সবাজার সদরের ৫নং ওয়ার্ডের আলীর জাহান এলাকায় এলাকায় বসবাস করেন।

তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন। এর আগে স্ত্রীসহ মাদক পরিবহনকালে গ্রেপ্তার হন তিনি।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গ্রেপ্তার নুরুল আলমের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ