অপু বিশ্বাসের হাতে সাদা গোলাপ কার উদ্দেশে?

অনলাইন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফেসবুকে সাদা গোলাপ হাতে কিছু ছবি শেয়ার করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন।

- Advertisement -

ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন— ‘যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে।’

- Advertisement -
google news follower

শনিবার (২৩ আগস্ট) তার এই এই পোস্ট প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

অনেকে মন্তব্য করছেন, এই সাদা গোলাপ কার উদ্দেশে? কেউ কেউ আবার সরাসরি শাকিব খানের নাম টানছেন।

- Advertisement -
islamibank

কমেন্টে অপুকে ভালোবাসায় ভাসিয়েছেন ভক্তরা। অনেকে বলছেন সাদা গোলাপ কাকে দিতে চাইছেন অভিনেত্রী?

উল্লেখ্য, কিছুদিন আগেই শাকিব খান ও বুবলীর যুক্তরাষ্ট্র সফরের কিছু রোমান্টিক ছবি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

সেই সময় অনেকেই অপু বিশ্বাসের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় ছিলেন। পরে এক সাক্ষাৎকারে কৌশলী জবাব দেন এই চিত্রনায়িকা।

বর্তমানে অপু বিশ্বাস নিয়মিত ফটোশুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও, তিনি জানিয়েছেন— ভালো সিনেমার প্রস্তাব পেলে আবার নিয়মিতভাবে কাজ শুরু করবেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অপু বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে সফলতা পাবো যেদিন আমার সন্তান আব্রামকে একজন আদর্শ মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরতে পারবো।’

তিনি আরও বলেন, ‘ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। তারা যেন সবসময় আমাকে সেভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখেন।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ