গায়িকা মোনালি ঠাকুরের সংসার কি সত্যিই ভাঙছে?

অনলাইন ডেস্ক

গায়িকা মোনালি ঠাকুর গোপনে বিদেশি প্রেমিককে বিয়ে করেছিলেন। করোনা কালে গায়িকা স্বীকার করে নেন ৩ বছর আগেই নাকি তিনি বিয়ের পর্ব সেরে ফেলছেন।

- Advertisement -

হ্যাঁ, সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিজতের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন মোহ মোহকে ধাগে গায়িকা। কিন্তু টিকলো না দাম্পত্য।

- Advertisement -
google news follower

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু ঠিক নেই মোনালির দাম্পত্য জীবনে। স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন গায়িকা। ফাটল স্পষ্ট তা বুঝতে কারুর বাকি ছিল না।

এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এই কয়েক বছরে তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে; দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দীর্ঘ দূরত্বের বিবাহ সাধারণত এই ধরনের পরিণতির মুখোমুখি হয়’।

- Advertisement -
islamibank

মোনালি (৩৯) ইনস্টাগ্রামে তাঁর স্বামীকে আনফলো করেছেন অনেকদিন হল। মাইকও আর মোনালিকে অনুসরণ করে না এবং তার অ্যাকাউন্টটি ব্যক্তিগত করে রেখেছেন মাইক, যা তাঁদের ডিভোর্সের গুজবকে আরও বাড়িয়ে তুলেছে।

ওই সূত্র জানায়, ‘হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের পাঠ চুকানোটা অবশ্যই অর্থবহ। হতে পারে মোনালি এগিয়ে এসে এ বিষয়ে কথা বলার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন’।

সূত্রটি যোগ করে এই দম্পতি তিন বছর ধরে তাদের বিবাহ গোপন রেখেছিলেন, মোনালি ২০২০ সালের জুন মাসে হিন্দুস্তান টাইমসকেই প্রথম জানিয়েছলেন বিয়ের সুখবর।

বিয়ের একবছর আগে ২০১৬ সালে শুরু মোনালি-মাইকের প্রেম কাহিনি। সেই বছর ক্রিসমাসের দিন বিয়ের প্রস্তাব পেয়েছিলেন মোনালি।

অতীতে এক সাক্ষাৎকারে মোনালি বলেছিলেন, ‘আমাকে মাইনাস দশ ডিগ্রী ঠান্ডার মধ্যে বাইরে নিয়ে এল,তারপর সেই গাছের নীচে নিয়ে গেল, যেখানে আমাদের প্রথম দেখা হয়,দারুণ রোম্যান্টিক আর কি।

তবে প্রচুর ঠান্ডা ছিল,এত কাঁপছিলাম যে বাধ্য হয়েই হ্যাঁ, বলে দিয়েছিলাম। উপায় ছিল না’।

তাঁদের এই প্রেম কাহিনির টুকরো ঝলক ধরা পড়েছিল মোনালির সিঙ্গল ‘দিল কা ফিতুর’ এ। সেই গানও মুছে ফেলেছেন মোনালি। সূত্র-হিন্দুস্তান টাইমস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ