নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন বার্সা কোচ

অনলাইন ডেস্ক

আসন্ন ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই দারুণ স্বস্তির খবর পেল বার্সেলোনা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে উয়েফার দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন প্রধান কোচ হ্যান্সি ফ্লিক ও সহকারী কোচ মার্কাস সর্গ।

- Advertisement -

ফলে আগামী ১৯ সেপ্টেম্বর নিউক্যাসলের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ডাগআউটে দেখা যাবে দুজনকে।

- Advertisement -
google news follower

গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় বার্সেলোনা। সেই ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় ফ্লিক ও সর্গকে এক ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

পাশাপাশি ফ্লিককে ২০ হাজার ইউরো ও সর্গকে ৫ হাজার ইউরো জরিমানা করা হয়। তবে ক্লাবের আপিলের পর উয়েফা নিষেধাজ্ঞাটি এক বছরের জন্য স্থগিত করে।

- Advertisement -
islamibank

অর্থাৎ, আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে আর্থিক জরিমানা গুনতেই হবে তাদের।

তবে শুধু কোচ নন, বার্সেলোনার আরও কিছু জরিমানা হয়েছে। দলের দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ না মানায় প্রত্যেকে ৫ হাজার ইউরো করে জরিমানা পেয়েছেন।

এছাড়া সমর্থকদের অনিয়ন্ত্রিত আচরণের কারণেও জরিমানা গুনতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। দর্শকরা মাঠে বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি ব্যবহারের কারণে ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

সব মিলিয়ে সমর্থকদের আচরণের জন্য মোট ৭৭৫০ ইউরো জরিমানা গুনতে হবে বার্সেলোনাকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ