মিরসরাইয়ে বাইক দুর্ঘটনায় আহত যুবদল নেতা রিপন মারা গেছেন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

- Advertisement -

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

- Advertisement -
google news follower

রিপন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

গত ৮ সেপ্টেম্বর মিরসরাইয়ে বিশেষ জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরতর আহত হলে প্রথমে রিপনকে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -
islamibank

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে রিপন ইন্তেকাল করেন।

বাদ আসর উপজেলার কাজির তালুক, সমিতির হাট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ