রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভবাজার চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

- Advertisement -
google news follower

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয় হারুন উর রশিদ।

- Advertisement -
islamibank

প্রথবার হ্রদে ঝাঁপিয়ে পড়ে উঠে আসলেও পরেরবার ঝাঁপ দিয়ে আর উঠে আসেননি।

এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শনিবার সকালে হ্রদ থেকে হারুন উর রশিদের মরদেহটি উদ্ধার করা হয়।

উক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ