ওমানে রাঙ্গুনিয়ার ২ প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন অসুস্থতাজনিত কারণে প্রাণ হারান।

- Advertisement -

নিহতরা হলেন—হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকার মৃত আরবান আলীর ছেলে মো. ফারুক (৩৫) এবং পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে ময়ূর উদ্দিন (২২)।

- Advertisement -
google news follower

ওমানপ্রবাসী জামাল উদ্দিন জানান, মো. ফারুক সোহার গাদাফান এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তার লিভারের সমস্যা শনাক্ত করেন।

দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে গত শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

- Advertisement -
islamibank

প্রায় ১০ বছর ধরে প্রবাসে থাকা ফারুক দেড় বছর আগে দেশে এসেছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ময়ূর উদ্দিন ওমানের বোয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ‘আরবাবের কাছে’ যাওয়ার পথে তার গাড়ি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন।

প্রায় তিন বছর আগে প্রবাসে যাওয়া ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

সর্বশেষ চার-পাঁচ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে যান তিনি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ