স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে বড় নিয়োগ

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন লালমনিরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল নিয়োগের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

- Advertisement -

প্রতিষ্ঠানটির ৩ ধরনের শূন্য পদে মোট ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

- Advertisement -
google news follower

আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

- Advertisement -
islamibank

পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারী প্রার্থীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৭৬টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর, ২০২৫।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ