বোরকা পরে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার লুট

অনলাইন ডেস্ক

ঢাকার যাত্রাবাড়ীতে মার্কেট থেকে স্বর্ণ চুরির রেশ কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। শপিং মলজুড়ে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

- Advertisement -

বুধবার (৯ অক্টোবর) রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান এ স্বর্ণ চুরি হয়।

- Advertisement -
google news follower

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল এই স্বর্ণ চুরি করে।

- Advertisement -
islamibank

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল।

এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ