১২ বছর পর বিশ্বকাপে টিকিট পেল আলজেরিয়া

অনলাইন ডেস্ক

মরক্কো, তিউনিশিয়া ও মিসরের পর আফ্রিকার চতুর্থ দল হিসাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল আলজেরিয়া।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে আফ্রিকা অঞ্চলের বাছাই ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০১৪ সালের পর প্রথম ও সবমিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আলজেরিয়া। ১২ বছর পর আবার বিশ্বকাপে খেলবে আলজেরিয়া।

- Advertisement -
google news follower

উলফসবার্গ ফরোয়ার্ড মোহামেদ আমুরা করেছেন জোড়া গোল। অপর গোলটি দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজের।

অভিষেক না হলেও আজেরিয়ার স্কোয়াডে ছিলেন ফরাসি ফুটবল গ্রেট জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। সাইড বেঞ্চে বসে দলের জয় উদ্যাপন করেন ২৭ বছর বয়সি এই গোলকিপার।

- Advertisement -
islamibank

বাছাইপর্বের শেষ ম্যাচে আলজেরিয়ার জার্সিতে অভিষেক হতে পারে লুকার।

এদিকে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে গত পরশু রাতে জিতেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড।

লিভারপুল তারকা কোডি গাকপোর জোড়া গোলে মালটাকে ৪-০ গোলে হারিয়ে জি গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস। সি গ্রুপের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গ্রিসকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ড।

এছাড়া এল-গ্রুপের দুই শীর্ষ দলের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রোয়েশিয়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ