এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকায় পিষ্ট দুই ছাত্রদল নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয় (৩২) এর বাড়িতে বইছে শোকের মাতম।

- Advertisement -

দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয়।

- Advertisement -
google news follower

ছাত্রদল নেতাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দূর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশে ঢাকা যায়। মোটরসাইকেল মেরামত করে তারা শিবচর ফিরছিল।

- Advertisement -
islamibank

রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুই যুবক তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে। আর মুজিবুল হক দূর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ