ভরিতে ৫ হাজার টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৬১৮ টাকা বা প্রায় ৫ হাজার টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

- Advertisement -

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার থেকে নতুন এ দাম কার্যকর হবে উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

- Advertisement -
google news follower

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩ হাজার ৬৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৪ হাজার ৫৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -
islamibank

অপরদিকে সনাতনী পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরি ১ লাখ ৪৬ হাজার ৩৫২ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের এই দাম বৃদ্ধি দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে বাজুস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ