চট্টগ্রামে ৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দায়ের করা খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কল্যাণ বড়ুয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (১২ অক্টোবর) রাউজান পৌরসভার জলিলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার কল্যাণ বড়ুয়া উপজেলা তদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণ বড়ুয়া রাউজানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

- Advertisement -
islamibank

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

কল্যাণ বড়ুয়া একজন শীর্ষ সন্ত্রাসী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ