রাঙ্গুনিয়ায় ভবনের সিঁড়ি থেকে পড়ে মাইক্রোবাস চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে বাবু কান্তি দে (৩২) নামের এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর সংলগ্ন একটি বহুতল ভবনে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু ওই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাবু কান্তি দে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়দে আজম কালি মন্দির এলাকার বাসিন্দা এবং গোচরা বাজারের ব্যবসায়ী কাজল কান্তি দে’র ছেলে।

- Advertisement -
islamibank

বাবুর মৃত্যুর খবরে সহকর্মী চালক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ