চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে এমপি চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

আটককৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করে আসছিলো।

উক্ত অভিযানে পুলিশ ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন ও একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।

- Advertisement -
islamibank

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রেকর্ড হচ্ছে। এছাড়া, ‘মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ