চট্টগ্রামে ইয়াবার মামলায় কাভার্ডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবার মামলায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই আদেশ দেন।

- Advertisement -
google news follower

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং উখিয়ার বালুখালী ইউনিয়নের সীজারিঘোনা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মো. আজিজুল হক (২৯)।

আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, পাঁচজনের সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. জাহাঙ্গীর ও মো. আজিজুল হককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -
islamibank

দণ্ডিত দুই আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে কাভার্ডভ্যানে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭-এর একটি দল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

পরে কাভার্ডভ্যান থেকে লুকানো ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭-এর তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ দুজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ